হোম > সারা দেশ > চট্টগ্রাম

এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় নগরের দুই নম্বর গেইট মোড়ে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি আমার দেশকে জানান, ২৪ এর ১৬ জুলাই যেভাবে শহীদ ওয়াসিম, শহীদ আবু সাঈদ, শান্তসহ আমাদের ভাইদের হামলা করে হত্যা করা হয়েছে। ঠিক একইভাবে আজকে গোপালগঞ্জে হামলা করা হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরব দর্শকের ভূমিকায় ছিল। গোপালগঞ্জকে আওয়ামী লীগের সন্ত্রাসমুক্ত করতে হবে। অন্যথায় আমরা গোপালগঞ্জকে স্বাধীন করব।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যার পর দুই নম্বর গেইট এলাকায় সড়ক অবরোধ করার কর্মসূচি রয়েছে তাদের।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার