হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাদাদের সংবিধান দিয়ে বাংলাদেশ চলতে পারে না

চাঁদপুরে ইফতার মাহফিলে নাসীরুদ্দীন পাটওয়ারী

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাহাত্তরের সংবিধান শেখ মুজিবের সংবিধান। এই সংবিধান ভারতীয় সংবিধান। সুতরাং ওই দাদাদের সংবিধান দিয়ে বাংলাদেশ চলতে পারে না। এই সংবিধানের মাধ্যমে হাসিনা ফ্যাসিস্ট সরকার হয়েছিল। জুলাই ২৪ এ অসংখ্য ভাই শহীদ হয়েছে। এর কারণে বিএনপি জামায়াত নেতাকর্মীরা ঘর ছাড়া হয়েছিল। এই সংবিধান কাউকে রক্ষা করতে পারেনি। সুতরাং তা আমরা চাই না।

‎বুধবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই সংবিধান যদি আমরা পরিবর্তন করতে পারি, তাহলে শেখ হাসিনার মত আর কেউ স্বৈরাচারী হয়ে উঠবে না।

আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এদের পুনর্বাসন বন্ধ করতে হবে। কারো যদি তাদের প্রতি এত পিরিতি থাকে, তাহলে ভারতে শেখ হাসিনার কাছেই চলে যান।

তিনি বলেন, অবৈধভাবে ঠিকাদারি কার্যক্রম পরিচালনার চেষ্টা করা ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের বৈধ ঠিকাদারি লাইসেন্স নেই, তারা যেন কোনোভাবেই কাজ করতে না পারে সে বিষয়ে স্থানীয়দের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে যারা নামে-বেনামে ঠিকাদারি করতে আসে, তাদের চিহ্নিত করে গাছের সাথে বেঁধে রেখে প্রশাসনের কাছে হস্তান্তরের কথাও উল্লেখ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, শেখ হাসিনার আমলে যেভাবে বিভিন্ন স্থানে অনিয়ম ও প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার চেষ্টা করা হয়েছে, এখনো সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা চলছে।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ১১ দলীয় জোট ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত

মাদকদ্রব্য অধিদপ্তর সংস্কারের দাবিতে মানববন্ধন

ব্রাজিলের জয়োৎসবে আতশবাজি, বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ