হোম > সারা দেশ > চট্টগ্রাম

কৃষিজমির টপ সয়েল কাটায় ট্রাক-এক্সকাভেটর জব্দ, দুজনকে জরিমানা

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় কৃষিজমির উর্বর মাটি (টপ সয়েল) কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুজনকে আটক করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা ২০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বণিকপাড়া এবং নলুয়া ইউনিয়নের নয়াখাল এলাকায় অবৈধভাবে কৃষিজমির টপ সয়েল কাটার প্রমাণ পাওয়া যায়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি ট্রাক ও একটি এক্সকাভেটর জব্দ করা হয়। পাশাপাশি সেখানে থাকা আরও সাতটি এক্সকাভেটর সম্পূর্ণ ভেঙে অকেজো করে রেখে আসে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় এহসানুল কবির ও মোহাম্মদ আনোয়ারকে (উভয়েই ব্যবসায়ী পাড়া, ৬ নম্বর ওয়ার্ড, কেঁওচিয়া, সাতকানিয়া) আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাদের মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ টপ সয়েল কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার