হোম > সারা দেশ > চট্টগ্রাম

লঠি-বৈঠা নিয়ে মিছিল, পুলিশের অভিযানে আটক ৩

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলা শহরের গুগড়াছড়ি বাজারের (১০ জুন) বুধবার জেলা ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে লগি-বৈঠা, দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্র নিয়ে মিছিল, জনমতে আতঙ্ক সৃষ্টি, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে খাগড়াছড়ি সদর থানা পুলিশ গত দুই দিনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জনকে আটক করেছে।

খাগড়াছড়ি সদর থানা পুলিশ জানায়, মহালছড়ি থানা পুলিশের সহায়তায় মহালছড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্বদানকারী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক চাইহ্লাঅং মগ (৩৩) গামারীঢালা এলাকায় অভিযান চালিয়ে কৃষক লীগ সদস্য ও এজহার নামীয় ২৯নং আসামী মো. মুজিবুর প্রকাশ মুজিবর রহমান (৪৫) ও শালবন এলাকার পৌর ওয়ার্ড আওয়ামী-লীগের সিনিয়র সহ-সভাপতি মো. সাদেক প্রকাশ মো. ছাদেক ভূঁইয়া (৫০)কে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায়কিসলু জানান, আটককৃতদের বিরুদ্ধে লগি-বৈঠা, দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরণের ভ্রান্তিমূলক তথ্য প্রচার, জনমতে আতঙ্ক সৃষ্টি, রাষ্ট্রের ক্ষতি সাধনের চেষ্টা, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশে মিছিল করার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।

ঘটনায় খাগড়াছড়ি সদর থানার এফআইআর নং-০২, তারিখ-১১ জুন ২০২৬, জি আর নং-৫৭, ধারা- ৬(২)/ ৭/৮/৯/১১/১২/১৩/১৪ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ রুজু করা হয়।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিন

বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক একনেকে অনুমোদন, জামায়াত এমপির কৃতজ্ঞতা

তথ্য দিন, উন্নয়নের দায়িত্ব আমার: এমপি মোবাশ্বের

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ

সাংবাদিকের ওপর হামলা, যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

কিশোর গ্যাং ‘বিকেজি’-এর লিডার ছাব্বির আটক

খাগড়াছড়িতে সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল

নিজের দোকানে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শাহরাস্তিতে র‍্যালি