হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত হয়নি: আসিফ মাহমুদ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানতে পারবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গতকাল রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর গ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জনগণের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছিল, ইতোমধ্যে সরকার তা সমাধানে অনেক উদ্যোগ নিয়েছে । বিশেষ করে মেট্রোপলিটন সিটিগুলোতে ছিনতাই বেড়ে গিয়েছিল । সরকার টহল জোরদার করেছে। ঢাকার প্রতিটি মোড়ে বিভিন্ন বাহিনীর টহল অব্যাহত রয়েছে। সব বাহিনী অ্যাকটিভ অবস্থায় আছে।

আমরা আশা করছি খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। নতুন দল মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা- এ বিষয়ে আসিফ মাহমুদ বলেন, আমি দলের কোনো কার্যক্রমে যুক্ত নই। সরকারের দায়িত্বে আছি। সরকারের গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্বটা আমাদের রয়েছে। আমরা রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারব না। তবে আমার প্রত্যাশা থাকবে শুধু নতুন দল নয়, বাংলাদেশের সব রাজনৈতিক দল জনকল্যাণমুখী হবে। জনগণের জন্য কাজ করবে ‌।

কক্সবাজার সীমান্তে স্থলমাইনসহ বিস্ফোরক উদ্ধার

পুকুরে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার

রামুতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা

বাড়িতে ফিরল ড্রোনের আঘাতে নিহত শাহ আলমের লাশ

গভীররাতে অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

আবৃত্তিকে স্বতন্ত্র বিভাগ করার দাবি এমপি সাঈদ আল নোমানের

বাকলিয়ায় যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

ভুয়া রেজুলেশন ও আর্থিক অনিয়মের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

নিউজিল্যান্ডের ৫ পর্যটকের ওপর দুষ্কৃতকারীদের হামলা