হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিশু ইরা হত্যার বিচার নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের শিশু জান্নাতুল নাইমা ইরা হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ নিশ্চিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে নিহত ইরার পরিবারের সঙ্গে দেখা করে এ নির্দেশের কথা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

মীর হেলাল সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে নাড়া দেয়। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি জানেন এবং তিনি গভীরভাবে ব্যথিত। অপরাধীদের বিচারের আওতায় আনতে যা প্রয়োজন, সবকিছুই করা হবে।’

তিনি আারো বলেন, ভবিষ্যতে যেন কেউ এমন নৃশংসতার পুনরাবৃত্তি করার সাহস না পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। ‘এ ঘটনা আমাদের মানসিকভাবে আঘাত করেছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছি এবং থাকব।’

শিশু–কিশোরদের নিরাপদ পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, তারা যেন ভয়হীনভাবে খেলতে পারে, বেড়ে উঠতে পারে সে বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

গত সোমবার সীতাকুণ্ড পৌরসদরের ইকোপার্ক এলাকায় গলা কাটা অবস্থায় ইরাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। মঙ্গলবার ভোরে হাসপাতালের আইসিইউতে মারা যায় শিশু ইরা।

এ ঘটনায় অভিযুক্ত বাবু শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত পরিবারের সদস্য এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শিশুটির মৃত্যু এলাকাবাসীকেও স্তব্ধ করে দিয়েছে।

পুলিশ বলছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে একাধিক দল মাঠে কাজ করছে।

ভারতে আটক গরু ফিরে পেতে অসহায় নারীর আর্তনাদ

হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ

চট্টগ্রামে দুদক মামলায় ব্যবসায়ীকে ১১ বছর সাজা

পানছড়িতে বিএনপিকর্মীদের বিরুদ্ধে জামায়াত নেতাদের ওপর হামলার অভিযোগ

আ.লীগ নেতা সাবেরের জাহাজের ধাক্কায় বিদেশি জাহাজ ক্ষতিগ্রস্ত

মতলবে একই কর্মস্থলে ১৬ বছর মাধ্যমিক শিক্ষা অফিসার, অভিযোগ অনেক

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা

অনুসন্ধানী সাংবাদিকতায় আমার দেশের এম হাসানকে সম্মাননা

পটিয়ায় নানা আয়োজনে মুজাফরাবাদ গণহত্যা দিবস পালন

ফেনীতে মুক্ত গণমাধ্যম দিবসে র‍্যালি ও আলোচনা সভা