হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাজেক যাওয়ার পথে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

সাজেক যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার জেলার ঈদগাহ উপজেলার মাইজ পাড়ার জিহাদ ও রাকিব।

প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম আমার দেশকে জানান, আমরা ৬ বন্ধু রাঙ্গামাটির সাজেক যাওয়ার সময় চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে আসলে কক্সবাজার অভিমুখী একটি পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে তারা ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আরোহী দুজনকে উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আহমেদ মোর্শেদ জানান, চালক আমির উদ্দীন ও হেলপার জয়নাল আবেদিন জোবাইরসহ পিকআপটি আটক করা হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি