হোম > সারা দেশ > চট্টগ্রাম

আটক সেই দুই বাংলাদেশিকে অবশেষে ফেরত দিল বিএসএফ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

সীমান্তে আটক সেই দুই বাংলাদেশিকে অবশেষে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দর সীমান্ত দিয়ে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

তারা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বক্তারপুর গ্রামের মৃত আবেদুর রহমানের ছেলে মো. ইদ্রিস মিয়া ও ফেনী জেলার সোনাগাজি উপজেলার চর চান্দিয়া গ্রামের নির্মল চন্দ্র দাসের মেয়ে ঋতু দাস।

সংশ্লিষ্টরা জানান, ১৯৮০ সাল থেকে ভারতে অবস্থান করছিলেন বক্তারপুর গ্রামের মো. ইদ্রিস মিয়া। সেখানকার নাগরিকত্ব নিয়ে পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশের বাড়িতে যাওয়া আসা করতেন। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে পাসপোর্টের মেয়াদ শেষ হলে তিনি অবৈধ পথে বাংলাদেশে আসেন। ফেরার পথে ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে সত্য স্বীকার করেন। এছাড়া একই সময়ে অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিলেন ফেনীর চর চান্দিয়া গ্রামের কিশোরী ঋতু দাস। পরে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরে তাদের কারাভোগ শেষে দীর্ঘদিন স্থানীয় হোম সেন্টারে থাকতে হয়। দুই দেশের মধ্যে আলোচনা শেষে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। 

এসময় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রশাসনিক কর্মকর্তা ওমর শরীফ, স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ মো. শফিকুল ইসলাম, বিজিবি’র আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. মালেকুল ইসলাম, বিএসএফ কোম্পানি কমান্ডার অভিষেক শিংসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম