হোম > সারা দেশ > চট্টগ্রাম

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ দুই ইউনিটের একটি চালু

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া দুটি ইউনিটের মধ্যে একটির উৎপাদন পুনরায় চালু হয়েছে। এছাড়া গ্যাসের অভাবে দীর্ঘদিন বন্ধ থাকা অপর একটি ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

শুক্রবার (১৩ মার্চ) রাত সোয়া ৮টার দিকে ইউনিটগুলোর উৎপাদন শুরু হয় বলে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার পর হঠাৎ করে জাতীয় গ্রিডলাইনে ত্রুটি দেখা দেয়। এতে করে গ্রিডলাইনের সঙ্গে যুক্ত বিদ্যুৎকেন্দ্রের ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ও ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিট বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুৎকেন্দ্রের কারিগরি দল ইউনিট দুটি চালু করতে কাজ শুরু করে। ত্রুটি সারানো হলে পৌনে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাত সোয়া ৮টা থেকে ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিটটি পুনরায় উৎপাদনে ফেরে।

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ-ভুলতা ৪০০কেভি গ্রিডলাইনে ত্রুটির কারণে হঠাৎ ট্রিপ করে ৪০০ মেগাওয়াট (নর্থ) ও ৪০০ মেগাওয়াট (ইস্ট) বন্ধ হয়ে যায়। ত্রুটি সারানের পর ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি চালু করা হয়েছে। তবে ৪০০ মেগাওয়াটের ইস্ট ইউনিটটি চালু করতে অন্তত তিন দিন সময় লাগবে। এ অবস্থায় ইস্ট ইউনিটের জন্য বরাদ্দ গ্যাস দিয়ে ৫০ মেগাওয়াটের আরেকটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

চবিতে জুনিয়র শিক্ষার্থীর কাঁচির আঘাতে আহত সিনিয়র

দাবি আদায়ে যেন আর কোনো শ্রমিককে প্রাণ দিতে না হয়: শাহজাহান এমপি

৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন এমপি

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

টেকনাফ স্থলবন্দর খুলছে, মিয়ানমার থেকে পণ্য আসা শুরু

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

মে দিবসেও ছুটি মিলেনি স্টিল মিল শ্রমিকদের

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই

ছাত্রলীগের দেড় মিনিটের মিছিল

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল