হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্পত্তি হিসেবে থাকবে প্রিমিয়ার ইউনিভার্সিটি

চট্টগ্রাম ব্যুরো

প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বৈধ সম্পত্তি হিসেবেই থাকবে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার দুপুরে প্রিমিয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত ‘উইন্টার কার্নিভাল ও পৌষপার্বণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন, স্থাপত্য, গণিত ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

মেয়র বলেন, ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনেই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ২০১৬ সালের পরে রাজনৈতিক পেক্ষাপটে বিভিন্ন কারণে প্রতিষ্ঠানটি সিটি কর্পোরেশন থেকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছিল। এটি অবশ্যই জনগণের সম্পত্তি। কারো ব্যক্তিগত সম্পত্তি নয়।

তিনি বলেন, সিটি কর্পোরেশনে আজ আমি মেয়র হয়েছি। আগামীতে জনগণ আমাকে ভোট না দিলে মেয়র নাও থাকতে পারি, আরেকজন মেয়র থাকবে। কিন্তু সম্পত্তিটা অবশ্যই সিটি কর্পোরেশনের থাকবে। এটা আমার ব্যক্তিগত সম্পত্তি কখনোই হতে পারে না। সিটি কর্পোরেশনের বৈধ সম্পত্তি প্রিমিয়ার ইউনিভার্সিটি। ছাত্র-ছাত্রীদের আন্দোলনের ফলশ্রুতিতে আজ সিটি কর্পোরেশন প্রিমিয়ার ইউনিভার্সিটি ফেরত পেয়েছে। এ প্রতিষ্ঠানে শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মৃত্তিকা দাশগুপ্তা ও শাহরিয়ার আবরার এবং গণিত বিভাগের শিক্ষার্থী শোয়েব হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, সুপ্রিম কোর্টের আইনজীবী রেজাউল করিম রণি প্রমুখ।

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী

ভার্চুয়াল শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’