হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমরা দেশ প্রেমিক সরকার: পানিসম্পদ মন্ত্রী

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নদী ভাঙন রোধে লক্ষ্মীপুরের ৬২ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ যাতে সম্পূর্ণ হয় সে দিকে আমাদের নজর থাকবে। আমরা দেশপ্রেমিক সরকার। তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজগুলো সম্পূর্ণ করবো। আমাদের এ অঞ্চলের নদী ভাঙা মানুষের যেটা প্রয়োজন, সে কাজগুলো আমরা যেন তাদের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে পারি, তাদের সুবিধার জন্য, জনস্বার্থে কাজগুলো আমরা সম্পূর্ণ করবো।

শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের লোক। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বেঁচে আছি। যখন বর্ষা আসে তখন প্লাবন ও বন্যার স্রোত দেখা দেয়। মজুচৌধুরীর হাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকার অনেক জায়গায় বাঁধ না থাকার কারণে মানুষ বাড়িঘর হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গা জমি হারিয়ে নিঃশ্বেস হয়ে গেছে। অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। পানিতে উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে থাকতে হচ্ছে। কোনভাবে আমরা এখানে জীবনধারণ করে আছি। 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের লোক। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা এখানে বেঁচে আছি। যখন বর্ষা আসে তখন প্লাবন ও বন্যার স্রোত দেখা দেয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকার অনেক জায়গায় বাঁধ না থাকার কারণে মানুষ বাড়িঘর হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গা জমি হারিয়ে নিঃশ্বেস হয়ে গেছে। অনেকে নিঃস্ব হয়ে পড়েছে। পানিতে উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে থাকতে হচ্ছে। কোনভাবে আমরা এখানে জীবনধারণ করে আছি। 

এ সময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের  সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।

অসহায়দের মধ্যে রিকশা ও সেলাই মেশিন বিতরণ

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আটক

মসজিদের জায়গায় দোকান নির্মাণ, ভাড়া নেন আ.লীগ নেতার ভাই

এমপির গাড়ি আটকে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

বাঁশবাড়িয়া সৈকতে নেমে স্রোতের টানে প্রাণ গেল পর্যটকের

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি পদ্ধতি চালু করা হবে: শিক্ষামন্ত্রী

রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

চবিতে জুনিয়র শিক্ষার্থীর কাঁচির আঘাতে আহত সিনিয়র

দাবি আদায়ে যেন আর কোনো শ্রমিককে প্রাণ দিতে না হয়: শাহজাহান এমপি

৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন এমপি