হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় এনসিপিতে যোগ দিলেন বিএনপির সাবেক নেতাকর্মী

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালী হাতিয়ায় বিএনপি ও ছাত্র দলের সাবেক ৫ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। শনিবার সন্ধ্যায় এনসিপির উপজেলা কার্যালয়ে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ এর হাতে হাত রেখে এসব নেতাকর্মীরা আনুষ্টানিকভাবে এনসিপিতে যোগ দেন।

এনসিপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মহিবুবুর রহমান, জাহাজমারা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়নের মৎস্যজীবি দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়নের ওলামা দলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নং ওয়ার্ড যুবদলের সহ- সভাপতি মো: মিল্লাত, জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেল সভাপতি সম্রাট আকবর হোসেনের নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী রয়েছেন।

এই উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সকল দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সাথে যোগাযোগ করছেন। আমরা আলাদাভাবে অনেককে নিয়ে নিয়েছি। আনুষ্ঠানিকভাবে আজ থেকে আমাদের প্রতিদিন যোগদান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন আজ ১৭ জন সাবেক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতার নেতৃত্বে ৫ শতাধিক কর্মী এনসিপিতে যোগদান করলো। সবাইকে সাথে নিয়ে আমরা সন্ত্রাস মুক্ত, চাদাবাজমুক্ত একটি নতুন হাতিয়া গড়ে তুলবো।

পুলিশ ও সাংবাদিকসহ আহত ৩, পুলিশের গাড়িতে আগুন

চামড়া নষ্ট করা অর্থনীতি, ধর্মীয় প্রতিষ্ঠান ও গরিব-অসহায়দের ক্ষতি

ধর্ষককে আমাদের হাতে তুলে দিন: জনতা

চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ার শেল ও গুলি

সরাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে কুমিল্লায় মানববন্ধন

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমিল্লায় বিদ্যালয় মাঠে পশুর হাট

চট্টগ্রামে শিশু ধর্ষণ অভিযুক্তকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি

দেশের প্রয়োজনে মাঠে দায়িত্ব পালন শেষে সেনারা ব্যারাকে ফিরে যাচ্ছে

চট্টগ্রামে বিএনপিপন্থি আইনজীবীদের হামলায় আহত দুই সাংবাদিক