হোম > সারা দেশ > চট্টগ্রাম

শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধা, আটক করতে পারেনি পুলিশ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক নিয়ে স্লোগান দিতে দিতে প্রবেশ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক করতে পারেনি।

শনিবার দুপুরে বোরকা পরিহিত দুই নারীসহ নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একটি ফুলের তোড়া নিয়ে সিভাসু ক্যাম্পাসে যায়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি’ গানটি গাইতে থাকে। পরে তারা সেখানকার শহীদ মিনারে ফুল দেয়।

খালিদ হোসাইন অন্তর নামে এক ছাত্রলীগ নেতা সিভাসুতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, ১৫-২০ জন নেতাকর্মী গান গাইতে গাইতে সিভাসুর কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছে। সামনে বোরকা পরিহিত দুই নারীও রয়েছে। ফুলের তোড়ার মাঝখানে লেখা রয়েছে‘পুষ্পস্তবক কনসার্ট ফ্রম মহানগর ছাত্রলীগ’।

এদিকে নগরীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসে। তবে ফুলের তোড়ায় নাম লেখা না থাকায় পুলিশ তাদের শ্রদ্ধা জানাতে দেয়নি বলে সূত্র জানায়।

এ বিষয়ে খুলশী থানার ওসি জাহিদুল ইসলাম জানান, সিভাসুর ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু ছাত্রলীগের কোনো ফুল সেখানে পাইনি। হয়তো তারা আগে থেকে লিখে রাখা কোনো ফুল দিয়ে চলে গেছে। বিষয়টি তদন্ত করছি।

শিবির নেতাকে নিয়ে পুলিশের ভূমিকায় অনেক প্রশ্ন, মিলছে না জবাব

কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, দুই চিকিৎসকসহ আহত ১১

শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

উখিয়ায় ১২ হাজার পারিবারের মুখে হাসি ফোটালেন রোহিঙ্গা তরুণ

ওসিকে লাল কার্ড দেখালাম: এমপি মোবাশ্বের

শেখ হাসিনাসহ পলাতক ১৭৮ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

হাতিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার

সাতবাড়ীয়া উচ্চবিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি পরিচিতি সভা অনুষ্ঠিত

টেকনাফে লবণ মাঠ থেকে ১০টি গ্রেনেড ও ২৮টি গুলি উদ্ধার

রাঙামাটিতে কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত