হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি

জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ছবি: আমার দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং নিমসার কাঁচাবাজারে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহিনুর আলম।

মঙ্গলবার বেলা ১১টায় জেলার বুড়িচং কাঁচাবাজার জুনাব আলী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে । একটি ভিডিওতে দেখা যায়, জয় বাংলা স্লোগান দিয়ে ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা ।

নিমসার বাজারে কয়েকজন ব্যবসায়ী জানান, বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানীর ইন্ধনে এই হামলা করেছে দুর্বৃত্তরা । গাড়িতে হামলা করার জন্য আব্দুল কাদের জিলানী কিছু যুবককে উসকানি দিয়ে গাড়িটি ভাঙচুর করান।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং নিমসার এলাকায় থ্রি হুইলার চলাচলে নিষেধাজ্ঞা সত্ত্বেও আইন ভঙ্গ করেছেন কয়েকজন চালক। এ সময় তাদের বাধা দেওয়া হলে চড়াও হয়ে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুর করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচাবাজারের পণ্য আনা-নেওয়ার কাজে অটোরিকশাগুলো মহাসড়কে চলাচল করে। মহাসড়কে অটোরিকশা চলাচলের জন্য পুলিশ বাধা দিলে চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় এক অটোরিকশাচালক আহত হন। পরে অটোরিকশাচালেরা হামলা করলে পুলিশ সদস্যরা গাড়ি রেখে নিরাপদে চলে যান। তারপর কিছু লোক গাড়িটি ভাঙচুর করে।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মুমিন দৈনিক আমার দেশকে বলেন, ‘মহাসড়কে দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে কিছু দুর্বৃত্ত । আমরা সিসিটিভি ফুটেজ দেখে ভাঙচুরের সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছি ।’

এমই

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’