হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারের উখিয়ায় পরিত্যক্ত ব্যাগে মিললো ৫০ হাজার ইয়াবা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় বিজিবির ধাওয়া খেয়ে পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগে মিললো ৫০ হাজার পিস ইয়াবা।

শনিবার (৮ মার্চ) উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে বিজিবির অভিযানকালে পরিত্যক্ত এসব ইয়াবা উদ্ধার করা হয়। কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী পানবাজার দিয়ে একটি ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে পাচার হচ্ছে বলে খবর পায় বিজিবি।

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফারুক হোসেন খান জানান, বিজিবির সদস্যরা সন্দেহজনক দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। পরে তাদের পরিত্যক্ত একটি ব্যাগে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি আরিফ হোসেন।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার