হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার তিতাস উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

বুধবার সন্ধ্যায় তিতাস থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল হামিদের বাড়ি থেকে আলাউদ্দিন (২৬) নামে এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আলাউদ্দিন মোহনপুর গ্রামের আরশাদ মিয়ার ছেলে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, আব্দুল হামিদের তিন ছেলে দীর্ঘদিন ধরে চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত। ৫ আগস্টের পর তারা এলাকায় এসে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে, যার ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল বাসারের নেতৃত্বে পুলিশের একটি দল এক ডাকাতকে আটক করে। অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আলাউদ্দিনের বিরুদ্ধে মামলা করে বৃহস্পতিবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ওবায়দুল হক ও রেজাউলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম