হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পাহাড় ধসে বন্ধ যান চলাচল

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পাহাড় ধসে বন্ধ রয়েছে যান চলাচল। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সড়কে রাঙামাটির কাপ্তাই উপজেলা ওয়াগ্গা ইউনিয়নের বালুচরা এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল স্থানীয়দের সহায়তায় গাছ অপসারণ ও সড়ক পরিষ্কার কার্যক্রম শুরু করে। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম জানান, ইতিমধ্যে জেলা প্রশাসকের নির্দেশক্রমে উপজেলার ৫টি ইউনিয়নে ১৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যারা আশ্রয় কেন্দ্রে আসবেন তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাওয়াসহ সকল ধরনের নিরাপদে রাখার ব্যবস্থা রাখা হয়েছে।

জেডএম

বান্দরবানে ভূমিধসের ঝুঁকি, নিরাপদ আশ্রয়ে যেতে রেড ক্রিসেন্টের মাইকিং

চসিকে দুর্যোগ মোকাবিলায় ১০১ সদস্যের র‌্যাপিড রেসপন্স টিম গঠন

চট্টগ্রামে কোথাও জলাবদ্ধতা হয়নি, তিন স্থানে ছিল জলজট: প্রকল্প পরিচালক

বৃষ্টির পানিতে ডুবছে রেললাইন, এক ঘণ্টা আটকে ছিল পর্যটক এক্সপ্রেস

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ৮ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি যান চলাচল

সড়কে কাদা, সংস্কারের দাবিতে স্থানীয়দের অভিনব প্রতিবাদ

কক্সবাজারে আবার পাহাড় ধসে নারীর মৃত্যু, দুই দিনে নিহত ১১

বৈরী আবহাওয়ায় শাহ আমানতে বিঘ্নিত বিমান চলাচল

নাফাখুম জলপ্রপাতে ঘুরতে এসে আটকা ৬৯ পর্যটক

ফুলগাজীতে চেক জালিয়াতি করে ৫১ লাখ টাকা আত্মসাৎ