হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহ আমানত বিমানবন্দরে একাধিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম ব্যুরো

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড এখনো বন্ধ থাকায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, এদিকে আজকের চলমান আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওবি-৪০১ কুয়াশাজনিত কারণে প্রথমে ডাইভার্ট হয়ে ঢাকায় ফিরে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটটি ঢাকা থেকে পুনরায় রওনা হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে একই এয়ারক্রাফট যাত্রী নিয়ে ওবি-৪০২ ফ্লাইট হিসেবে মাস্কাটের উদ্দেশ্যে বেলা ১১টা ৫৫ মিনিটে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।

বিমানবন্দর সূত্রে আরও জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আজ সকাল পর্যন্ত নতুন করে চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সর্বমোট ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের জনসংযোগ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না