হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের

উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ফেনীর ফুলগাজীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে আবদুল লতিফ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পশ্চিম দরবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ৫৫ বছর বয়সী লতিফ একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির উঠানে কাপড় শুকাতে বাঁশের খুঁটি লাগাতে যান লতিফ। এ সময় সীমানা নিয়ে প্রতিবেশী মাইন উদ্দিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলগাজী থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে লতিফ মারা গেছেন বলে জানিয়েছেন স্বজনরা। ‍লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি