হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত অন্তত ৩০

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা পর্যন্ত টর্চের আলো জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের কারণে সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কের গরুর বাজার এলাকার অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইকিন আলীর ছেলে আলমগীর ও মৃত আবু জাহেরের ছেলে হুমায়ুনের পক্ষের লোকজনের মধ্যে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে টর্চের আলো জ্বালিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের একপর্যায়ে সরাইল-লাখাই আঞ্চলিক মহাসড়কের ওপরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়ে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে সরাইল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবিকে খবর দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের মধ্যে এখনও উত্তেজনা আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না