হোম > সারা দেশ > চট্টগ্রাম

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

জেলা প্রতিনিধি, চাঁদপুর

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু হচ্ছে। এরআগে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জেলার মতলব উপজেলার ষাটনল থেকে লক্ষীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিলো।

বৃহস্পতিবার রাত ১২টার পর নদীতে নামার প্রস্তুতি নিয়েছে জেলেরা। জাল, নৌকা মেরামত করে প্রস্তুতি সেরেছে তারা।

কর্মসূচি সফল করতে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে বলে জানান চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তবে তিনি আক্ষেপ করে বলেন, চাঁদপুরের জেলেরা বেপরোয়া। অধিকাংশ জেলে অভিযানে আমাদের সহায়তা করেনি।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতার্ মির্জা ওমর ফারুক বলেন, অভিযানের মাঝামাঝি সময়ে তেল সংকট দেখা দিলেও পরে তা সমাধান করা হয়েছে। সবশেষ এবার অসাধু জেলেরা দল বেঁধে নদীতে নামতে পারেনি। সে সুযোগ তারা পায়নি।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ফকরুল ইসলাম বলেন, নিষেধাজ্ঞার সময়ে প্রায় ৬০০ জেলেকে আটক করা হয়েছে। কারেন্ট জাল জব্দ করা হয়েছে ২০ কোটি মিটার। আর নিয়মিত মামলা হয়েছে ২৪০টি। এবার অভিযান সফল করতে টাস্কফোর্স সর্বোচ্চ সচেষ্ট করেছে। আশা করছি আগের চেয়ে এবার উৎপাদন বাড়বে।

জেডএম

কুমিল্লায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের কমিটি

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা উচ্ছেদ, জরিমানা

নাফ নদী থেকে পিতা-পুত্রসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

রামুতে ইয়াবাসহ নারী কারবারি আটক

হালদায় ডিম ছেড়েছে মা মাছ, অপেক্ষায় শত শত সংগ্রহকারী

এবার জলাবদ্ধ শ্রেণিকক্ষে স্নাতক ৪র্থ বর্ষের পরীক্ষা

ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি

ভারতীয় ঢলে কুমিল্লায় সাঁকো ভেঙে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন

জলাবদ্ধতা নয়, হঠাৎ বৃষ্টিতে জলজট হয়েছিল: চট্টগ্রামে প্রতিমন্ত্রী