হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় পানির নিচে ৩০৫ হেক্টর জমির ধান

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেদির হাওরসহ বিভিন্ন হাওরে পানির নিচে তলিয়ে গেছে ৩০৫ হেক্টর বোরো ধানের জমির ধান। মঙ্গলবার সকাল থেকে আকাশ ভালো থাকায় ও রৌদ্রজ্জ্বল দিন হওয়ায় স্বস্তি রয়েছে কৃষকদের মাঝে। এ ক্ষেত্রেও রয়েছে শ্রমিক সংকটের বিড়ম্বনা। এদিকে আকাশ ভালো থাকায় হাওরপাড়ে বেড়েছে কেটে আনা ফসল শুকানোর ব্যস্ততা। 

কৃষকরা জানান, গত দুইদিন ধরে হাওরের পানি অনেক বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন জমিও তলিয়ে  ফসল নষ্ট হচ্ছে। তারা জানান, অধিকাংশ কৃষকরা ধার দেনা সুদের উপরে জমি করেছিলেন। কিন্তু ঢলের কারণে সব হারিয়ে তারা এখন নিঃস্ব হওয়ার পথে। 

উপজেলা কৃষি বিভাগ জানায়, নাসিরনগরের হাওরে চলতি বোরো মৌসুমে ১১ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়। তবে আগাম পানি আসার আগেই ৭০ শতাংশ ধান কর্তন করা হয়। এক হাজার উপরে কৃষক ক্ষতিগ্রস্ত আছে। কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। বোরো ধান সংগ্রহ মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার দেয়াসহ ত্রাণ সহায়তা দেয়া হবে । 

জেডএম

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার