হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি

উপজেলা প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম)

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলমের সব বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। সোমবার সকাল ১০টায় উপজেলার মইজ্যারটেক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। কয়েক শতাধিক শ্রমিক মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে এগিয়ে যান।

বিক্ষোভ মিছিলে শ্রমিকেরা কারখানা খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। শ্রমিকেরা জানিয়েছেন, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন তারা। এস আলমের চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ মিছিলকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

জানা যায়, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুলে এস আলম সিমেন্ট, এস আলম ইস্পাত, এস আলম সয়াবিন, এস আলম সুগারসহ দশটিরও অধিক কারখানা রয়েছে। এসব কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করছিলেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর একে একে বন্ধ হয়ে যায় এস আলমের এসব কারখানা। সর্বশেষ বন্ধ ঘোষণা করা হয় এস আলম সুগার মিল।

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, এস আলমের কারখানা চালু করার দাবিতে শ্রমিকেরা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ পুলিশ সতর্ক অবস্থায় ছিল। তবে শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের ঝামেলা হয়নি।

পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অর্থসংকটে একজন হাফেজের চিকিৎসা অনিশ্চিত

জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি