হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি, ফেনী

ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীর দাগনভূঞা উপজেলায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শহরে এ সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে কাজী জামশেদুর রহমান ফটিক, সাইমুন হক রাজীব, ইঞ্জিনিয়ার সহেল, সরোয়ার, বেলাল, সিফাত, মিলন, সঞ্জিত দাস, জাহাংগীর, তোহীদ ও মানিকের নাম জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। একই সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন এবং জেলা ছাত্রদলের সাবেক নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে আরেকটি পক্ষ জিরো পয়েন্টে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। আকবর গ্রুপের মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উসকানিমূলক স্লোগানকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উভয় পক্ষের ১৫-১৬ জন নেতাকর্মী আহত হন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন দাবি করেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিক এবং আওয়ামী লীগ থেকে আসা আবুল হাসেম বাহাদুরের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এতে তাদের আটজন নেতাকর্মী আহত হন।

অন্যদিকে, কাজী সাইফুর রহমান স্বপন বলেন, আকবর গ্রুপের লোকজন তাদের মেডিকেল ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেওয়ায় ঘটনার সূত্রপাত হয়। এতে তাদের সাতজন কর্মী আহত হন।

এ ব্যাপারে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে আছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭