হোম > সারা দেশ > চট্টগ্রাম

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে প্রবেশ: পানামার পতাকাবাহী জাহাজকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের জলসীমায় অনুমতি ছাড়া প্রবেশের দায়ে পানামার পতাকাবাহী জাহাজ এমটি ডলফিনকে বাংলাদেশী মুদ্রায় ১০ লাখ টাকা জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ। জাহাজটি সর্বশেষ পাকিস্তানের করাচি বন্দর থেকে রওনা দিয়ে সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের পানিসীমায় প্রবেশ করে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুখ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৩ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে জ্বালানি তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজটি। সোমবার মধ্যরাতে সেটি চট্টগ্রাম বন্দরের পানিসীমায় পৌঁছায়। কিন্তু এর আগে নিয়মানুযায়ী বন্দরকে অবহিত করার কথা থাকলেও সেটি করা হয়নি। তাই আজ জাহাজটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পানামার পতাকাবাহী জাহাজটি ১৪৫.৫০ মিটার দীর্ঘ এবং ২৩ মিটার প্রস্থ। জাহাজটিতে বর্তমানে ১১ হাজার ৬০০ টন জ্বালানি তেল রয়েছে।

এমএস

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত