হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর

সোনাইমুড়ী ও নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের ভোরের বাজারে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের (কাপ পিরিচ) প্রতীকের নির্বাচনি কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় কাজী মফিজুর রহমানের তিন সমর্থক আহত হয়েছেন এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার ভোরের বাজারে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বারগাঁও ইউনিয়নের রাজিবপুর গ্রামের ভোরের বাজারে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী মফিজুর রহমানের নির্বাচনি কার্যালয়ে একটি সভা চলছিল। ওই সময় সড়ক দিয়ে ধানের শীষ প্রতীকের ৮–১০ জন প্রচারণাকারী কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি রাজনৈতিক স্লোগান শুরু হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধানের শীষ প্রতীকের কর্মী সমর্থকরা কাপ-পিরিচের সমর্থকদের দিকে ধাওয়া করে। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ধানের শীষ প্রতীকের কর্মী সমর্থকরা।

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী মফিজুর রহমান অভিযোগ করে বলেন, সকালে উপজেলার বারগাঁও ইউনিয়ন ২নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামে নির্বাচনী কার্যালয়ে একটি সভা করি। সভা শেষে আমি চলে যাওয়ার পর সাবেক চেয়ারম্যান দুলাল, বিএনপি নেতা কামাল উদ্দিন বাবুলের নির্দেশে যুবদলের নেতা ও ধানের শীষ প্রতীকের সমর্থক মো.পলাশ, মহিউদ্দিন চৌধুরী, মো.কানন, মো,বাদশার নেতৃত্বে ১৫–২০ জনের একটি দল আমার নির্বাচনী অফিসে হামলা চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলে, তারা করছি-দেখবে বলে কালক্ষেপণ করে।

কাজী মো. মফিজের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবদিন ফারুক বলেন, এই বিষয়ে আমি কিছুই জানিনা।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নির্বাচন অফিসে ভাঙচুর হয়নি। তবে স্বতন্ত্র প্রার্থীর বৈঠকের পাশ দিয়ে যাওয়ার সময় বিএনপির কিছু লোক ধানের শীষ প্রতীকের স্লোগান দেয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সমীরণ দেওয়ান বহিষ্কার

বিএনপি মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল, বহাল মোবাশ্বের ভূঁইয়ার

১২ তারিখ ধানের শীষে ভোটের বিপ্লব হবে: জসিম উদ্দিন

সপ্তম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

দাঁড়িপাল্লার সমর্থনে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল

সারাদেশে ১১ দলীয় জোটের গণজোয়ার তৈরি হয়েছে: ডা. তাহের

এমপি হলে সরকারি হাসপাতালেই চিকিৎসা করব: রুমিন ফারহানা

যারা মা-বোনদের বিবস্ত্র করতে চায় তাদের হাতে দেশ নিরাপদ নয়

যারা গোপনে আমেরিকা-ভারতের সাথে বৈঠক করে তাদের মাধ্যমে দেশে শান্তি আসবে না

জান্নাতে নেয়ার মালিক আল্লাহ, জামায়াত না