হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাবেক এমপি নদভী ফের ২ দিনের রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক এমপি ও আ’লীগ নেতা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে দুটি পৃথক হত্যা মামলায় ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

রোববার ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলামের আদালত নদভীর রিমান্ড মঞ্জুর করে। এর আগে কঠোর নিরাপত্তায় নদভীকে আদালতে এনে নগরীর চান্দগাঁও থানায় করা দুটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়।

এর আগে গত ২২ জানুয়ারি সাতকানিয়া ও লোহাগাড়া থানার আরো দুটি হামলা ও ভাঙচুর মামলায় নদভীকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ফের আদালতে তোলা হলে অন্য মামলায় আবার দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত।

গত ১৫ ডিসেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে বিতর্কিত ও সাবেক এমপি নিজামুদ্দিন নদভীকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে সরকার পতনের পর চট্টগ্রামের একাধিক থানায় মামলা হয়।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত