হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়িতে অবরোধ পুরোপুরি প্রত্যাহার

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার স্থগিত করা অবরোধ প্রত্যাহার করেছে। শনিবার সকালে তাদের ফেইসবুক পেইজ এ দেয়া এক বিবৃতিতে এ অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন জুম্ম ছাত্র জনতা।

বিবৃতিতে বলা হয়, প্রশাসন তাদের দেয়া ৮ দফা দাবী মেনে নেয়া আশ্বাসের প্রেক্ষিতে এ অবরোধ কর্মসুচী প্রত্যাহার করা হয়েছে। তারা প্রশাসনের কাছে তাদের দাবী গুলো দ্রুত সময়ের জন্য বাস্তবায়নের জন্যও অনুরোধ করেন। প্রশাসনের সাথে দ্বিতীয় দফা বৈঠকের পর এ অবরোধ কর্মসুচী প্রত্যাহার করা হয় বলে জানানো হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান অবরোধ প্রত্যাহরের কারণে জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে, যানবাহন চলমান আছে। দোকান পাঠ খুলেছে, মানষজন কেনা কাটা করছে। এছাড়া আর যাতে আইনশৃংখলা পরিস্থিতি অবনতি না হয়, নিরপত্তা ব্যবস্থা যেমন ছিলো এখনো অব্যহত রয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা শহরের সিংগী নালা এলাকায় এক কিশোরীকে সংবদ্ধ ধর্ষণের অভিযোগে তুলে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবীতে মিছিল,মিটিং সমাবেশ ও অবরোধসহ বিভিন্নকর্মসুচী পালন করে আসছিলো জুম্ম ছাত্র জনতা। পরে এ আন্দোলন থেকে খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে গুইমারায় তিন জন নিহত হন।

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির দফায় দফায় সংঘর্ষ, শিবির কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৫৪

ফাঁদ পেতে মেছো বিড়াল পিটিয়ে মারলো মুরগির খামার মালিক

মতলব উত্তরে এসএসসি পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক প্রবেশ নিষেধ

লাকসামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুমিল্লায় সরকারি রাস্তা বন্ধ করে দুই ভাইয়ের দেয়াল নির্মাণ