হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাসিরনগরে অভিযান চালিয়ে ২০০ বস্তা সরকারি চাল জব্দ

পনি চৌধুরী, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশেষ অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব ২০০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলার গৌর মন্দির সংলগ্ন এলাকা থেকে মোতাহার মিয়া ও রহমত আলীর দোকানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধবের প্রায় ২০০ বস্তা চাল জব্দ করেছেন তিনি।

অভিযানে জব্দ করা চালের মধ্যে ১০০টি ৫০ কেজি ওজনের বস্তা, ১০০টি ২৫ কেজি ওজনের বস্তা এবং সেইসঙ্গে ১৫০ খালি বস্তা, একটি ওজনযন্ত্র এবং একটি বস্তা সেলাইয়ের যন্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। পলাতক রয়েছে দোকানের মালিক মোতাহার মিয়া।

আটককৃতরা হলেন নাসিরনগর উপজেলার আশুরাইল গ্ৰামের শাহ কামাল (৩৮) ও জুয়েল মিয়া (৪০)।

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বলেন, সরকারি চালগুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ের একটি কক্ষে জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে ওষুধ জব্দ

সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন