হোম > সারা দেশ > চট্টগ্রাম

জঙ্গল সলিমপুরের ঘটনা তদন্ত করে সত্য উদঘাটনের আহ্বান আসলাম চৌধুরীর

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জঙ্গল সলিমপুরের ঘটনাবলি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের এমপি অধ্যাপক আসলাম চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে আসলাম চৌধুরী বলেন, জঙ্গল সলিমপুরকে কেন্দ্র করে যেসব অভিযোগ ও প্রচারণা চালানো হচ্ছে, তার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কখনো ওই এলাকার কোনো গোষ্ঠী বা পক্ষকে পৃষ্ঠপোষকতা করেননি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই আসে না।

বিবৃতিতে তিনি বলেন, জঙ্গল সলিমপুর নিয়ে পরিকল্পিত অপপ্রচার চলছে। একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশে আমার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। প্রকৃত ঘটনা আড়াল করে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।

আসলাম চৌধুরী বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনকল্যাণমুখী রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে শিক্ষা, সমাজসেবা, মানবকল্যাণ এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। আমার রাজনৈতিক জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ২০ আগস্ট কারামুক্ত হওয়ার পর থেকে তিনি জঙ্গল সলিমপুর এলাকায় কোনো সফর করেননি। এমনকি জাতীয় সংসদ নির্বাচনকালেও তিনি সেখানে কোনো রাজনৈতিক সব সমাবেশে যাননি। তাকে জড়িয়ে যেসব বক্তব্য ও অভিযোগ প্রচার করা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

বিবৃতিতে তিনি বলেন, গুজব ও অপপ্রচারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা নতুন নয়। তবে সত্যকে দীর্ঘদিন আড়াল করে রাখা সম্ভব নয়। সময়ের ব্যবধানে প্রকৃত সত্যই জনগণের সামনে উন্মোচিত হবে।

গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া প্রচার বা বিশ্বাস করা উচিত নয়। দায়িত্বশীল সাংবাদিকতা এবং তথ্যের সত্যতা নিশ্চিত করার সংস্কৃতি সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিবৃতির শেষে আসলাম চৌধুরী উল্লেখ করেন, জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থনই তার রাজনৈতিক শক্তির প্রধান উৎস। অপপ্রচার, গুজব এবং ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে তিনি অতীতেও সোচ্চার ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার উন্নয়ন এবং জনকল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।

মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

কুমিল্লায় এমপির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার, থানায় জিডি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের আবারো মিছিল

ফেনীতে তিন ডাকাতকে থানা থেকে ছাড়িয়ে নিল যুবদল নামধারীরা

কক্সবাজারে শুরু হচ্ছে দুই দিনের চলচ্চিত্র প্রদর্শনী

কক্সবাজারে ছুরিকাঘাতে ২ যুবক নিহত, একজন হাসপাতালে

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

গর্ভবতী নারীকে মারধরে যমজ নবজাতকের মৃত্যু,বিচার দাবিতে মানববন্ধন

তিতাসে জামায়াতের ১২ গরু কোরবানি

ফেনীতে জামায়াতের ১২০ গরু কোরবানি