হোম > সারা দেশ > চট্টগ্রাম

মুরাদনগরে সেফটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লা মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া এলাকায় একটি সেফটিক ট্যাংক থেকে মুখে স্কচটেপ ও হাতে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় নিহা মনি (৬) নামের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টায় এলাকাবাসী এই শিশুর লাশ উদ্ধার করে এবং ঘাতক রাসেলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।

নিহত শিশু নিহা মনি মোচাগড়া গ্রামের সৌদি আরব প্রবাসী শরীফ মিয়ার মেয়ে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

ঘাতক রাসেল (২০) একই গ্রামের রবিউল মিয়ার ছেলে।

নিহত নিহা মনির দাদি পারুল বেগম বলেন, ‘আমার নাতনিসহ আশপাশের কয়েকজন মেয়ে মিলে খেলাধুলা করছিল। সে সময় তাদের আশপাশে এই রাসেল ঘোরাঘুরি করে। কতক্ষণ পর থেকে আমার নাতনি নিহা মনিকে খুঁজে পাচ্ছি না। বাচ্চারা জানায়, আমার নাতনীকে রাসেল ডেকে নিয়ে গেছে।’

সাড়ে ১২টার সময় সেফটিক ট্যাংকের ভেতর থেকে লোকজন আমার নাতনির লাশ তুলে আনে। তার মুখে টেপ মারা, টেপ দিয়ে হাত বাঁধা।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ‘এই রাসেল মাদকাসক্ত। সে বিভিন্ন সময় বাচ্চা মেয়েদের উত্ত্যক্ত করত। আজকে এই অঘটন ঘটাইছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘাতককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা চট্টগ্রামের হাজারো প্রবাসীর

এবার আমদানি-রপ্তানি বাণিজ্যেও যুদ্ধের ঢেউ

৫০ হাজার পিস ইয়াবা ও নারী সহযোগীসহ যুবদল নেতা গ্রেপ্তার

কুয়েতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত প্রবাসী জাহেদ

কৃষকদল নেতার চুরির ভিডিও ভাইরাল, হলেন বহিষ্কার

জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগ তদন্তে আন্ত:বিভাগীয় কমিটির পরিদর্শন

খুন ধর্ষণ আর চাঁদাবাজির মহোৎসবে জনজীবন অতিষ্ঠ: হামিদুর রহমান আযাদ

রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু ‎

তুরস্কে দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম চালু