হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিজের দোকানে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্পের কাছে সাব মেরিন এলাকার নিজের থাইগ্লাসের দোকানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মুজিবর রহমান (৩৫) নামের এক ব্যবসায়ী। দোকানের ভেতর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ‎

‎শুক্রবার (১২ জুন) মধ্যরাত তিনটার দিকে পাশের আরেক দোকানদার মুজিবকে তারের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক‎ ‎স্থানীয় এক বাসিন্দা জানান, বৃহস্পতিবার বিকেলে এক নারীর সাথে মুজিবকে বাকবিতন্ডা করতে দেখা গেছে। ওই নারীটির সাথে মুজিবের পরকীয়া সম্পর্ক, পাশাপাশি সেই নারীর সাথে টাকার লেনদেন আছে বলে দাবি করেন তিনি। ‎

‎স্থানীয় আরেক দোকানদার জানান, সকালে মুজিব তার দোকানে মালামাল কিনতে এসেছিলেন। তিনি বলেন, ওই সময় তাকে হতাশাগ্রস্ত মনে হয়েছে।

নিহত মুজিবুর রহমান ওই এলাকার একটি থাই গ্লাসের দোকানের মালিক। ‎তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা।

‎কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী সাংবাদিকদের জানান, পরকীয়ার জড়িয়ে মুজিব গলায় ফাঁস লাগিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে। ‎

নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রায়পুরে ৪০০ কোটি টাকার সুপারি বাণিজ্যের সম্ভাবনা

চট্টগ্রামে এস আলমের বন্ধ কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি

পটিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অর্থসংকটে একজন হাফেজের চিকিৎসা অনিশ্চিত

জঙ্গল সলিমপুরে কারাগার নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা