হোম > সারা দেশ > চট্টগ্রাম

জমি নিয়ে বিরোধে জেঠাতো ভাইকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ইসহাক জামায়াত নেতা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শামসু আলম (৬০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) এশার নামাজের কিছু আগে ইউনিয়নের দক্ষিণ রাজঘাট কচু তমা মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শামসু আলম দক্ষিণ রাজঘাট গ্রামের মৃত আহমদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলার নেতৃত্ব দেন তার আপন জেঠাতো ভাই ও মাতারবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা জামায়াতের সেক্রেটারি ইসহাক।

সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা ইসহাকের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। মাথায় আঘাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মাতারবাড়ী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমিত্র বড়ুয়া বলেন, “জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দোষীদের ধরতে অভিযান চলছে।”

এদিকে রাত ১০টার দিকে পুলিশ ও স্থানীয় জনগণ একযোগে অভিযান শুরু করে। মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হোসাইন মাসুম জানান, জামায়াত নেতা ইসহাকের নেতৃত্বে সন্ত্রাসীরা শামসুকে কুপিয়ে শরীর থেকে পা আলাদা করে মৃত্যু নিশ্চিত করে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “ঘটনার পর রাতভর পুলিশ অভিযান চালিয়েছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।”

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম