হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘আই হ্যাভ আ প্ল্যান’ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বার্তা

এমপি এনামুল হক এনাম

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে বলেছিলেন—‘আই হ্যাভ আ প্ল্যান’। এই বার্তাই আজ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হওয়া উচিত। তোমাদের জীবনেও একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে এবং সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে হবে।

শনিবার সন্ধ্যায় পটিয়া উপজেলার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত তোরণ উদ্বোধন, বিদ্যালয় তহবিলে এতিম শিক্ষার্থীদের আর্থিক অনুদানের চেক প্রদান, আজীবন দাতা সদস্য সম্মাননা, অভিভাবক সমাবেশ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি এনামুল হক এনাম বলেন, মানুষ জীবনের অনেক কিছুই শেয়ার করতে পারে, কিন্তু জ্ঞান শেয়ার করা যায় না। একটি উন্নত জাতি গড়তে হলে শিক্ষার বিকল্প নেই। দেশকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সচেতন ও শিক্ষিত নাগরিক গড়ে তোলার বিকল্প নেই।

অনুষ্ঠানে তিনি বিদ্যালয়সংলগ্ন একটি রাস্তা সংস্কারের প্রতিশ্রুতিও দেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুকান্ত তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজীবন দাতা সদস্য মোহাম্মদ বদিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, হাজি মুহাম্মাদ আবুল বশর সিআইপি, সাবেক চেয়ারম্যান আজমল হোসেন জামাল, পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউল হক, আলী আকবর, সাংবাদিক আবদুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য