হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে যুব ম্যারাথন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এর দাঁড়িপাল্লার সমর্থনে ও গণভোটে হ্যাঁ এর পক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে যুব ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চিওড়া রাস্তার মাথায় যুব ম্যারাথনের উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান।

যুব ম্যারাথনটি মহাসড়কের চিওড়া রাস্তার মাথা থেকে শুরু কাজীর বাজার, ধোড়করা বাজার হয়ে সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। ম্যারাথন শেষে সংক্ষিপ্ত সমাবেশে চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নাঈমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ ইউসুফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহ নেওয়াজ কাজল, ঘোষতল নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুর গফুর ভূঁইয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর জালাল উদ্দিন টিপু, সেক্রেটারি হুমায়ুন কবির সুজন, সাবেক সভাপতি মাওলানা মমিনুল ইসলাম, চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইউসুফ ভূঁইয়া, খিলগাঁও থানা যুব নেতা মাহবুব আলম খন্দকার ডালিম, জামায়াত নেতা জাকারিয়া রিংকু, রিয়াদ উদ্দিন আবির, মহি উদ্দিন মিয়াজী, সফিউল ইসলাম জিয়া, ইউনিয়ন যুব বিভাগ সভাপতি কাজী ইউনুস, সেক্রেটারি রেজাউল করিম প্রমুখ। একই পোশাকে যুব ম্যারাথন এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

সীতাকুণ্ডে কালু শাহ (রহ.)-এর ওরসে লাখো মানুষের ঢল

অবহেলিত সড়কের উন্নয়নে জোর, কমবে নাগরিক দুর্ভোগ

বিলবোর্ড দৃশ্যমান করতে মহাসড়কের কাজ কর্তন, থানায় মামলা

বাঁশখালীতে স্কুল কমিটির জাল সনদধারী সভাপতির পদত্যাগ

রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

পটিয়ায় বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা

কুমিল্লা নগরীতে ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

ভারত সীমান্তে বাংলাদেশির মৃত্যু