হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

উপজেলা প্রতিনিধি, দাউদকান্দি (কুমিল্লা)

সিঙ্গাপুর থেকে দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার নির্ধারিত ফ্লাইটে তাঁর দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি বমি করেন। পরে তাঁকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে তাঁর দেশে ফেরার যাত্রা স্থগিত করা হয়েছে।

বিষয়টি সিঙ্গাপুর থেকে নিশ্চিত করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন ফাউন্ডেশনের সিঙ্গাপুর শাখার উপদেষ্টা মো. বাবুল খন্দকার। তিনি জানান, দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছানোর পর ড. খন্দকার মোশাররফ হোসেন বমি করেন। পরে তাঁকে আবার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁরা হাসপাতালেই অবস্থান করছেন।

রোববার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বাবার অসুস্থতার কথা জানান তাঁর ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁর বাবা নির্ধারিত দিনে দেশে ফিরতে পারছেন না। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন।

এ ছাড়া ফেসবুকে দেওয়া এক পোস্টে ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারের স্ত্রী ও নারী নেত্রী নায়িমা খন্দকার জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও কিছুদিন সিঙ্গাপুরে থেকে চিকিৎসা নিতে হবে। এ সময় তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে যান ড. খন্দকার মোশাররফ হোসেন। ১০ দিন পর, ১৫ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল।

ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের সংসদ সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পঞ্চমবারের মতো নির্বাচিত হন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য হিসেবে দলটির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে সরকারের একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে তিনি ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। চারদলীয় জোট সরকারের আমলে তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্বাহী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

কুমিল্লা-১ আসনের এই প্রবীণ রাজনীতিকের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা। পরিবারের পক্ষ থেকেও তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার