হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্যারিস্টার রুমিনের পক্ষে নির্বাচনি প্রচার: বিএনপির আরো ৩০ নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির আরো ৩০ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সংশ্লিষ্ট নেতাদের বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর বলেন, বহিষ্কৃত নেতারা বিএনপি ও জোট মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে বহিষ্কৃত প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলীয় শৃঙ্খলা রক্ষায় সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন— শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলি আহাদ, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সহসভাপতি সুফল উদ্দিন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নেতা আলম মোতাইদ ও মোবারক হোসেন, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মফিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ পাঠান, সরাইল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহব্বত আলীসহ আরও অনেকে।

এরআগে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকে বহিষ্কার করা হয়। পাশাপাশি শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিও স্থগিত করা হয়েছে।

হাসিনার মতো মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় থাকবে না

টেকনাফে নৌবাহিনীর অভিযানে ২৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো: রুমিন ফারহানা

ভোটে কেন্দ্রে বাধা দিলে প্রতিরোধ করা হবে: জামায়াত প্রার্থী হেলালী

নির্বাচনি ছুটিতে পর্যটক নেই কক্সবাজারে, হোটেল বুকিং ১০ শতাংশের নিচে

সক্ষমতা নিয়ে চরের ভোট কেন্দ্রে থাকবে কোস্টগার্ড: মহাপরিচালক

৫০০ জুলাই যোদ্ধা পেলেন জেএএমের অনুদান

ভীতি কাটছে না সন্দ্বীপের নারী ভোটারদের, প্রশাসনের ভরসা কেবল মুখে

নির্বাচনি কার্যক্রম নির্বাচনকে কেন্দ্র করেই সীমাবদ্ধ থাকবে: আমীর খসরু

কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা ভোট চুরির ষড়যন্ত্র: হাসনাত আব্দুল্লাহ