হোম > সারা দেশ > চট্টগ্রাম

হেফাজত আমিরের কাছে গিয়ে জামায়াতের সাথে ঐক্য নিয়ে যে বার্তা দিলেন মামুনুল হক

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভেদ নেই—১১ দলীয় জোট কেবল রাজনৈতিক প্লাটফর্ম। এখানে আকিদাগত কোনো বিষয় নেই। তবে হেফাজতে ইসলাম আমাদের আকিদার জায়গা, আবেগের জায়গা।

রোববার (১৭ মে) সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সাথে এক বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের তিনি একথা বলেন।

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামীয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা প্রাঙ্গণে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও উপ-কমিটির সদস্যদের বিশেষ সভায় আমিরে হেফাজত আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী বলেন, হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভেদ নেই। কিছু বাতেল গোষ্ঠী হেফাজতে ইসলামের মধ্যে ফাটল সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তবে বাস্তবতা হচ্ছে হেফাজতে ইসলামের মধ্যে কোনো মতবিরোধ নেই, মতপার্থক্য নেই।

মামুনুল হক বলেন, চব্বিশ পরবর্তী আমাদের মধ্যে একটি রাজনৈতিক প্লাটফর্ম হয়েছে। সেখানে হেফাজতের অনেক নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত হয়েছেন। এটি ভোট ও রাজনৈতিক ঐক্য। আমিরে হেফাজত বিভিন্ন সময় নানা বক্তব্য দিয়ে থাকেন। এতে ১১ দলীয় জোটের কোনো ক্ষোভ নেই। হুজুরের বক্তব্যে আমাদের সম্পূর্ণ সহমত রয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলামী বাংলাদেশের নায়েব আমির মাওলানা মাহফুজুল হক, আল্লামা শাহ্ সালাউদ্দিন নানুপুরী, মুফতি আল্লামা জসিম উদ্দিন, আল্লামা আইয়ুব বাবুনগরী ও সাংগঠনিক সম্পাদক আল্লামা বশিরুল্লাহ।

এএস

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী নিহত

শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিকতায়ও সক্রিয় ‘কে ওয়াই’ স্টিল

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ ৩৩ জন আটক

মেঘনার ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থাগ্রহণের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

চৌদ্দগ্রামে হামে আক্রান্ত শিশুর মৃত্যু

কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

অধিকার হরণকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ

মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: এমপি মনিরুল হক

আ.লীগ নেতার ছেলে কুমিল্লা মহানগর জাসাস সভাপতি

আইন লংঘন করে কুমিল্লায় গড়ে উঠছে বহুতল ভবন