হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কাজী মহিউদ্দিন মোল্লা। তিনি আশুগঞ্জ চর চারতলা সিরাজুল ইসলাম মোল্লা ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

বুধবার (১৪ জানুয়ারি) বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জেলা শিক্ষা অফিসারের কার্যালয়।

এদিকে দ্বিতীয়বারের মতো জেলায় মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় মহিউদ্দিন মোল্লাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা শিক্ষা অফিসার জনাব মো. জুলফিকার হোসেন।

এ নিয়ে অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেছেন।

তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ মাদরাসা পর্যায়ে এ অর্জন আমাকে আনন্দিত করে। আমার এই প্রাপ্তি মাদরাসার গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীর। সবার সহযোগিতার ফসল আমার এ প্রাপ্তি। মাদরাসার গভর্নিং বডির সদস্যরা শিক্ষার্থীবান্ধব হওয়ায় এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন হচ্ছে।

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে