হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছয় ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রশাসনের আশ্বাসে ৬ ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এরফলে রোববার বিকেল ৫টার দিকে থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে আসন সীমানা পুনর্নির্ধারনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে বেলা ১১টায় বিজয়নগরের চান্দুরা বাসস্ট্যান্ডে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি, এনসিপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও অংশ নেন।

অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে অন্তত ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে করে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা অবরোধস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আধা ঘণ্টা আলোচনার পর দাবি পূরণে তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

এরআগে গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন বলেন, চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করার ফলে প্রশাসনিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে দুই ইউনিয়নের বাসিন্দারা। প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করা হয়েছে। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয়া হবে।

মুসলিম নির্যাতন বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না: হেফাজত আমির

পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

ফেনীর আলোচিত সেই এসপিকে যোগদানের আগেই প্রত্যাহার

শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে জরিমানা

শিক্ষক পরিবারের উপর হামলা, ছাত্রদল নেতা কারাগারে

চাটখিলে পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

দখল, দূষণ ও অব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে গুলিয়াখালী সমুদ্রসৈকত

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভার-চসিক-ইপসা চুক্তি নবায়ন

শিক্ষকদের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চট্টগ্রামে একিভূত ব্যাংকের বিভিন্ন শাখায় আমানতকারীদের অবস্থান