হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ডায়াগনস্টিক সেন্টার থেকে ছাত্রদল নেতার লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজার এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের শয়নকক্ষ থেকে মো. রাশেদুল আনোয়ার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বেলা ১১টায় হেঁয়াকো বাজার এলাকার ‘পল্লী ডায়াগনস্টিক সেন্টার’ নামক প্রতিষ্ঠানের শয়নকক্ষ থেকে লাশটি উদ্ধার করে ভূজপুর থানা-পুলিশ।

ভূজপুর থানা-পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডায়াগনস্টিক সেন্টারের একটি শয়নকক্ষ থেকে রাশেদুল আনোয়ারের লাশ উদ্ধার করা হয়। ওই কক্ষ থেকে মো. আরমান (২৪) নামে অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রাশেদুল আনোয়ার দাঁতমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের মো. নাছির উদ্দীনের ছেলে। তিনি দাঁতমারা ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সহসম্পাদকের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি পল্লী ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী ছিলেন।

পুলিশ বিষয়টি তদন্ত করছে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের অবস্থার ওপর নির্ভর করে ঘটনার বিস্তারিত জানা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি