হোম > সারা দেশ > চট্টগ্রাম

মামলায় আপস না করায় বাদীর পিতাকে অপহরণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় মামলায় আপস না করায় বাদীর পিতাকে মারধর করে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ছেলে হারুন রশিদ।

অভিযোগে সৈয়দুল বশর ছৈয়ক, মোহাম্মদ মার্শাল ও আব্দুল আহাদসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ২৯ মার্চ রাতে হারুন রশিদের বসতবাড়িতে হামলা, মারধর ও ভাঙচুরের ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় অভিযুক্তরা কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে মামলা প্রত্যাহারের জন্য বাদীপক্ষকে বিভিন্ন সময় ভয়ভীতি ও অপহরণের হুমকি দিয়ে আসছিল বলে দাবি করা হয়েছে।

৩০ এপ্রিল সন্ধ্যায় হারুন রশিদের পিতা আব্দুর রশিদ সওদাগর পালংখালী বাজারে ইউনিয়ন ব্যাংকের নিচতলায় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে তাকে জোরপূর্বক একটি টমটম গাড়িতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। পরে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগকারী হারুন রশিদ বলেন, আমার পিতাকে হঠাৎ রাত ৮টার দিকে থানায় অভিযোগ করার পর রাত ১১টার দিকে আমার বাবাকে একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে পালংখালী বাজারে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ভুক্তভোগীকে উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়: মিয়া গোলাম পরওয়ার

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়া নৈশপ্রহরীর লাশ উদ্ধার

‎পরশুরামে চাইনিজ কুড়ালসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি, বরখাস্ত চার ইউপি চেয়ারম্যান

কক্সবাজারে ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ

হাইমচরে প্রশাসনের নমনীয়তায় বেপরোয়া রেণু চোরচক্র

কর্তৃপক্ষের ভুলে সীতাকুণ্ডে ৪৯ পরীক্ষার্থীর চরম ভোগান্তি