হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত নবী হোসেনের অবৈধ ঘর উচ্ছেদ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ডাকাত নবী হোসেনের অবৈধভাবে নির্মিত একটি সেমিপাকা ঘর উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে রোহিঙ্গা ক্যাম্প ৮ ইস্ট-এর বি-৪১ ব্লকে যৌথ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালিত হয় ক্যাম্প-৮ ইস্ট-এর ক্যাম্প ইনচার্জ (সিআইসি) গাজী শরিফুল হাসানের নেতৃত্বে। সেনাবাহিনী এবং ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় ঘরের একটি পাশের দেয়ালের অংশ এবং অভ্যন্তরের কংক্রিটের তৈরি তাক ভেঙে ফেলা হয়। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই প্রাথমিক ভাঙা কার্যক্রম সম্পন্ন হয়। তবে, পুরো ঘরটি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবী হোসেন ও তার দলের সন্ত্রাসী তৎপরতার কারণে দীর্ঘদিন ধরেই ক্যাম্প এলাকার সাধারণ রোহিঙ্গা জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি ১৩ জুলাই ক্যাম্প-১১-তে সেনাবাহিনী ও ৮ এপিবিএনের যৌথ অভিযানে নবী হোসেনের দলের ৪ জন সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১৪ লক্ষ টাকা এবং একটি সাব-মেশিনগান উদ্ধার করা হয়।

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় দায়িত্বরত ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, রোহিঙ্গা শিবিরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ দখল ও স্থাপনা প্রতিরোধ করতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার