হোম > সারা দেশ > চট্টগ্রাম

শ্যালিকাকে অপহরণ ও শ্লীলতাহানির দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চান্দগাঁওয়ে শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবনসহ ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন। তবে আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আকবর আলী জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় পৃথক ধারায় তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও থানার খাজা রোড এলাকায় ফুচকা খাওয়ানোর কথা বলে ১৭ বছর বয়সী শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ ওঠে দুলাভাই ফজলুল করিমের বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগীর বাবা মো. আলী বাবুল বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এমএইচ

বিদ্যুতের সার্ভার বিপর্যয়ে সীতাকুণ্ডে জনদুর্ভোগ

মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারে দেড় কোটি টাকা অনুদান দিল বিআরটিএ

খাগড়াছড়িতে পৃথক গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত

হোমনায় অনলাইন জুয়ায় ২২ লাখ টাকা খুইয়ে প্রবাসীর আত্মহত্যা

চট্টগ্রাম কারাগারে মৃত নুরুল আলমের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

রাউজানে স্বেচ্ছাশ্রমে ৬০০ ফিট সড়ক সংস্কার গ্রামবাসীর

চট্টগ্রামে কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা, আটক নারী