হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামুতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান চালানো হয়।

এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেল থামিয়ে চালক মো. জসিম (৩৫) ও আরোহী মো. আলমগীরকে (৪৯) জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে মোটরসাইকেলটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে তেলের ট্যাংকির ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মো. জসিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আন্দারমানিক এলাকার মো. মোজাহের মিয়ার ছেলে। আলমগীর ওই এলাকার মৃত ফয়জুল আহমদের ছেলে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে রামু ব্যাটালিয়নের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা ও আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের রামু থানায় সোপর্দ করা হবে।

এমই

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না