হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে নিজ গ্রামের ভোটকেন্দ্রেই ভোট দেবেন হাসনাত আবদুল্লাহ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নিজ নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন সকাল থেকেই তিনি ভোটকেন্দ্রে উপস্থিত থাকবেন এবং সর্বপ্রথম নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।

জানা গেছে, কুমিল্লা-৪ আসনের এই প্রার্থী দেবিদ্বার উপজেলার ৩ নম্বর রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল ভোটকেন্দ্রে ভোট দেবেন।

নিজ কেন্দ্রে ভোট দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

কোমরপানি মাড়িয়ে ত্রাণ নিয়ে মানুষের দুয়ারে-দুয়ারে পেকুয়ার ইউএনও

গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ

রোববার থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা

কুমিল্লায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়

খালের ওপর অবৈধ স্থাপনা, জনদুর্ভোগে অর্ধলাখ মানুষ

কুসিক প্রশাসককে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

কর্ণফুলীতে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি পিস্তল উদ্ধার, তদন্তে পুলিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার: কৃষিমন্ত্রী

নিখোঁজের তিন দিন পর কুতুবদিয়া সৈকতে জেলের লাশ উদ্ধার