হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

কুমিল্লার মেঘনায় তুলাতলী গ্রামে দেলোয়ার হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রহিম ও নাজিম। গাজীপুরের কাশিমপুর থানা পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মেঘনা থানা পুলিশের একটি দল গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কাশিমপুর থানার এসআই সজিব ও তার সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় হত্যা মামলার এ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে তথ্য-প্রযুক্তির সহায়তা, অনলাইন নজরদারি এবং বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। একাধিক স্থানে অনুসন্ধান চালানোর পর অবশেষে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের মেঘনা থানায় নিয়ে আসা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশ তৎপর রয়েছে।

গত ৯ মে দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে তুলাতলী গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনকে নির্মাণাধীন সড়কের জন্য মাটি কাটাকে কেন্দ্র করে হত্যা করা হয়। স্থানীয়ভাবে অনুষ্ঠিত একটি সালিস বৈঠক শেষে বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে নাছির গংয়ের সদস্যরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

জেডএম

সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় শ্রমিক দল নেতা নিহত

৯১ মিলিমিটার বৃষ্টিতেই পানির নিচে কুমেক হাসপাতাল, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

বাকলিয়ার শিশু ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

রোহিঙ্গা ক্যাম্পে নরওয়ের রাষ্ট্রদূতের পরিদর্শন

চর দখল নিয়ে দুই গ্রামবাসীর টেটা যুদ্ধ, লুটপাট , আহত ৪০

ভূমিহীনের জমি দখল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলার আবেদন

টেকনাফে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

রাউজানে যুবদল নেতা খুনের ঘটনায় দুই দিনেও মামলা হয়নি

কারবালার শিক্ষা ছড়িয়ে দিতে দক্ষিণ আশিয়ায় ১০ দিনের মাহফিল

পেকুয়ায় বাস চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত