যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বন্দরনগরী চট্টগ্রামে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর ওয়াসা মোড় থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মিছিল কাজির দেউড়িতে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এসময় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশে উচ্ছাস প্রকাশ করে নেতাকর্মীরা এই কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনে আরও বেশি সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। তারা নতুন কমিটির যোগ্য নেতৃত্বে দেশে যুবদল আরো বেগবান হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে যুবদল আগামী দিনে আরো বেশি সুসংগঠিত ও গতিশীল হবে। যুবদলের সাংগঠনিক ভিত মজবুত ও শক্তিশালী হওয়ার পাশাপাশি যুব সমাজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে কাজ করবে যুবদল।
জেডএম