হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজার বেড়াতে এসে ধরা খেলেন নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সাগর ও সমুদ্র সৈকত দেখতে কক্সবাজারে বেড়াতে এসে ধরা পড়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৫ জন নেতা। তাদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতাও রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পুলিশ হেফাজতে ওই ছাত্রলীগ নেতাদের সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে।

সুত্র বলছে, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা কক্সবাজারে বেড়াতে আসেন। কক্সবাজার শহরের বিমান বন্দর এলাকা থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন তারা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

এরা হলেন কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক মো. রনি খান শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব, সামাদ উল্লাহ ও পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন।

যদিও কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ বিষয়টি নিশ্চিত করেনি।

তবে কিশোরগঞ্জের কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ওই ছাত্রলীগ নেতাদের কটিয়াদী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম