হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইয়াবা ফেলে নদীতে ঝাঁপ দিলো ১২ কারবারি

জেলা প্রতিনিধি, মেহেরপুর

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয়েছে ২ লাখ ৮০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ব্যাটালিয়ন এই অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা জব্দ করে।

মঙ্গলবার রাতে উখিয়ার বালুখালী এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির তথ্য অনুযায়ী, বালুখালী সীমান্ত চৌকির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় সাড়ে ৯টার দিকে মিয়ানমার থেকে ১০-১২ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের ভেতরে অনুপ্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

বিজিবির দাবি, সে সময় চোরাকারবারিদের মধ্যে ৬-৭ জনকে চিহ্নিত করা হয়। কিন্তু বিজিবি সদস্য মাত্র ৪ জন হওয়ায় চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। উপস্থিত বিজিবি সদস্যরা সাহসের সাথে তাদের মোকাবিলা করেন। চাপের মুখে তারা খালে ঝাঁপিয়ে পড়ে এবং সাঁতরে মিয়ানমারের দিকে চলে যায়।

পরে তল্লাশি চালিয়ে খালের পাড়ে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটির ভেতরে নীল রঙের বায়ুরোধী ২৮টি প্যাকেটে মোট ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এই ঘটনার পর রাতভর চিহ্নিত চোরাকারবারিদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চালানো হয়। তবে চিহ্নিত চোরাকারবারিদের খুঁজে পাওয়া যায়নি।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।’

উখিয়ায় পাকা ভবন উচ্ছেদে বন বিভাগের মামলা

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে জরিমানা ২ লাখ, ১৫ দিনের কারাদণ্ড

হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা

কুমিল্লায় শিশু ধর্ষণ-হত্যা চেষ্টার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে

ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও আ.লীগ নেতার সুপারিশে তাঁত মেলার অনুমতি

সিআরবিতে আবারো হাসপাতালের উদ্যোগ, পরিদর্শনে আসছেন রেলমন্ত্রী

লামায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাবার ব্যবসায়ীর ওপর হামলা

টোল আদায় করলে মৃত্যু অনিবার্য, পরিবার লাশ খোঁজে পাবেন না

লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার